স্বাস্থ্য বাতায়নে করোনা বট চালু

১ মে, ২০২০ ১৮:১৮  
জাতীয় স্বাস্থ্য সেবা কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে বটসেবা চালু করেছে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বাতায়নের ফেসবুক পেজে সংযুক্ত এই চ্যাটবট সুবিধার নাম দেয়া হয়েছে করোনা হেল্প বট। কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত এ বট মানুষের কথোপকথন অনুকরণ করতে পারে। করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে বটটি। এর সাহায্যে যে কেউ সহজেই করোনা সম্পর্কে সাধারন তথ্য এবং আইইডিসিআরের প্রদত্ত গাইডলাইন অনুযায়ী ডিজিটাল টেস্ট করাতে পারবেন। ডিজিটাল উপায়ে চিকিৎসা সেবা প্রদানে চালু হয়েছে স্বাস্থ্য বাতায়নের হটলাইন ১৬২৬৩। সাধারণ জনগণকে সেবা দিতে ২০১৬ সাল থেকে সিনেসিস আইটি তত্ত্বাবধানে এই কলসেন্টারটি চালু করে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর। এবার এই স্বাস্থ্যবাতায়নে যুক্ত করা হলো করোনার লক্ষণ ও প্রতিরোধের উপায়, ডিজিটাল টেস্ট এবং জরুরী যোগাযোগের ফোন নাম্বার সহ প্রয়োজনীয় তথ্যসেবা। জরুরি যোগাযোগের মাধ্যম এবং লাইভ আপডেট এর মধ্যে এতে ১৬২৬৩ ও ৩৩৩ এ সরাসরি ফোন করার অপশনও থাকছে।